২৫ অক্টোবর, ২০১৫ ২০:২৮
সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা উপজেলায় পঞ্চম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা মডেল টেস্ট পরীক্ষার প্রশ্নে স্পর্শকাতর বাক্য দিয়ে প্রশ্ন তৈরীর দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। দায়িত্বে অবহেলার কারণে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং শারদীয়া দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এমপি মাহমুদ উস সামাদ রোববার সকালে দক্ষিণ সুরমা উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা পান্না, সহকারী কমিশনার (ভূমি) বিজেন ব্যানার্জী, দক্ষিণ সুরমা থানার এস.আই রিপন আহমদ, মোগলাবাজার থানার এস.আই কামরুজ্জামান, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা সাইফুল আলম, মোগলাবাজার ইউপি চেয়াম্যান মাহমুদুল হক সোহেল, দাউদপুর ইউপি চেয়াম্যান নুরুল ইসলাম আলম, কামাল ইউপি প্রশাসক চন্দন দত্ত, সাবেক চেয়ারম্যান হাজী ময়নুল ইসলাম, কবির উদ্দিন আহমদ, আলহাজ্ব চুনু মিয়া, রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, ইসমাঈল হোসেন, অধ্যক্ষ আমিরুল আলম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজ আহমদ মালিক, উপজেলা প্রকৌশলী দুর্গেষ রঞ্জন দত্ত, উপজেলা জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী রতন লাল সাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিক উদ্দিন আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ, কৃষি কর্মকর্তা আবাহন মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, সালমা বাছিত, শিক্ষক আব্দুল করিম, হাজী আব্দুল মতিন সহ উপজেলা প্রশসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য