গোয়াইনঘাট প্রতিনিধি

০৭ নভেম্বর, ২০১৫ ২৩:৫০

গোয়াইনঘাটের দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল বসত ঘর

গোয়াইনঘাটের পল্লীতে ২দিনের ব্যবধানে দুর্বৃত্তের দেওয়া আগুনে আবারো পুড়ল বসত ঘর। অর্ধশতাধিক হাস-মুরগিসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই।  শনিবার ভোররাত ৪টার দিকে  উপজেলার আলীরগাঁও ইউনিয়নের উজুহাত গ্রামের ব্যবসায়ী ইমাম উদ্দিন’র বাড়ীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায় ভোর রাত ৩টার দিকে তার বসত ঘরে দুর্বৃত্তেরা   আগুন দিয়ে চলে যায়। আগুনের তাপে হাঁস মুরগি চিৎকার করলে তাদের ঘুম ভেঙ্গে যায়। এসময় বাড়ীর ও আশপাশের অন্যান্য লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ঘর রক্ষা করতে পারেনি আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সম্পূর্ন ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে হাঁস, মুরগি সহ বিভিন্ন ধরনের আসবাবপত্র পুড়ে প্রায় ২লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়। খবর পেয়ে ভোর রাত ৪টার দিকে গোয়াইনঘাট থানার এসআই আব্দুল হক একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘরের মালিক ইমাম উদ্দিন জানান দেড় বছর পূর্বে তার ঘর ডাকাতি হয় এবং ডাকাতরা ধরাও পড়ে। এরপর থেকে ডাকাতরা এবং তাদের স্বজনরা বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছেন মামলা প্রত্যাহারের জন্য। তিনি বলেন পলাতক ডাকাত ও তাদের স্বজনরা তার ঘরে আগুন দিতে পারে।এ ব্যাপারে বসত ঘরের মালিক ইমাম উদ্দিন বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

আপনার মন্তব্য

আলোচিত