১৪ নভেম্বর, ২০১৫ ১২:১৯
মৌলভীবাজারের বড়লেখায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। বড়লেখা ডায়াবেটিস সেন্টারের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শনিবার সকালে হাসপাতাল এলাকায় র্যালী বের করা হয়।
র্যালী পরবর্তীতে বড়লেখা ডায়াবেটিস সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় এমবিবিএস শেষ বর্ষের শিক্ষার্থী জাছিম আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা ডায়াবেটিস সেন্টারের প্রতিষ্ঠাতা ডাঃ মোহাম্মদ বদরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা: মার্জিয়া রহমান চৌধুরী, শিক্ষার্থী কাওছার হামিদ জুনেদ, ব্যবসায়ী জন্টু দাস, বুলবুল ইসলাম, ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ অলক চন্দ্র সরকার, দিপঙ্কর তালুকদার দিপু, সমাজসেবক তাজুল ইসলাম, হাজী ফারুক আহমদ, ইছবর আলী, খালেদ আহমদ, জাকির আহমদ, ব্যবসায়ী নজরুল ইসলাম, ফয়জুল ইসলাম, খাদিজা বেগম প্রমুখ।
আপনার মন্তব্য