মৌলভীবাজার প্রতিনিধি

১৪ নভেম্বর, ২০১৫ ১২:৩৬

কমলগঞ্জে ছাত্রশিবির সভাপতি আটক

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল হাইকে (২৬) আটক করেছে পুলিশ। আজ শনিবার (১৪ নভেস্বর) ভোরে উপজেলা শহর থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া আব্দুল হাই আব্দুল হাই সদর ইউনিয়নের বালাপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

কমলগঞ্জ থানার উপ পরিদর্শক কামাল হোসেন এ ব্যাপারে জানান জানান, ভোরে শহরে অভিযান চালিয়ে উপজেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল হাইকে আটক করে পুলিশ। তাকে আটকের সময় জিহাদী বই উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য

আলোচিত