বড়লেখা প্রতিনিধি

১৪ নভেম্বর, ২০১৫ ১৩:২৯

বড়লেখায় বঙ্গবন্ধু প্রজন্ম লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের বড়লেখায় বঙ্গবন্ধু প্রজন্ম লীগের উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে সদর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি নোমান আহমদের সভাপতিত্বে ও সম্পাদক মুর্শেদুজ্জামান সাদেকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সালেহ্ আহমদ জুয়েল।

 অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা প্রজন্ম লীগের সহ-সভাপতি মিজানুর রহমান, কবির হোসেন, আমানুল ইসলাম রব্বানী, আলী হোসেন, যুগ্ম সম্পাদক আবুল হাসনাত রিপন, ইকবাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক হুসেন আহমদ, সাংগঠনিক সম্পাদক সাহিদুর রহমান সাইদুল, নিজাম উদ্দিন, মকসুদ আহমদ রানা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফরহাদ আহমদ, হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেহান পারভেজ রিপন, সাজন আহমদ, জাবের উদ্দিন, রিংকু দে, আবু হাকাম রাজু, সাইদুল ইসলাম, সুরঞ্জিত চন্দ্র চন্দ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত