শ্রীমঙ্গল প্রতিনিধি

১৪ নভেম্বর, ২০১৫ ১৫:২৪

শ্রীমঙ্গলে কলেজ ছাত্রীর আত্মহত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। মেয়টির নাম রুমানা বেগম। সে ২নং ভুনবীর ইউনিয়নের পশ্চিমবাদে আলীসা গ্রামের রমজান আলী মেয়ে।

জানা যায়, শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী রুমানা বেগম  (১৭) গত ১৩ নভেম্বর শুক্রবার রাত আনুমানিক ২ ঘটিকার সময় রান্না ঘরের তীরে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। রাত ২.৩০ ঘটিকার সময় রুমানার মা ঘুম থেকে জেগে রুমানাকে বিছানায় না দেখে খোঁজাখুঁজি করতে শুরু করেন। একপর্যায়ে রান্না ঘরে গিয়ে দেখতে পান রুমেনা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
 
আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে শ্রীমঙ্গল থানার এসআই নুরুল ইসলাম পশ্চিম বাদে আলীসা গ্রামে গিয়ে রুমেনা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করেছেন। এব্যাপারে শ্রীমঙ্গল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত