২০ নভেম্বর, ২০১৫ ১৭:৪৫
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের বাৎসরিক পূণর্মিলনী অনুষ্ঠান আয়োজনকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় প্রক্তন ছাত্র জুবিলীয়ান সুখেন্দু সেন হারুর সভাপতিত্বে মতবিনিময়সভায় বক্তব্য রাখেন, জুবিলীয়ান এনামুল হক চৌধুরী, এম এম আলী সোয়াজ, মাহিন হোসেন, এমরানুল হক চৌধুরী, বুরহান উদ্দিন, সালেহীন চৌধুরী শুভ, নিয়ামুল বাশার পাপ্পু, দেওয়ান ইভান ইয়ছির রেজা চৌধুরী প্রমুখ।
বক্তারা আগমী ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারী জেলার সুনামধন্য বিদ্যাপিট সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের বাৎসরিক পূর্ণরমিলনী অনুষ্টানের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। সকল জুবিলীয়ানদের মতামতের ভিত্তিতে এই তারিখ চুরান্ত করাসহ পুর্ণরমিলনী অনুষ্টানে আরও কি কি সংযোজন করা যায় সে বিষয়ে পরবর্তি সভাসমুহে সিদ্ধান্ত গ্রহন করা হবে। সকল জুবিলীয়ানদেরকে নিজ নিজ অবস্থান থেকে বার্তাটি পৌছে দেয়ার বিষয়ে মতামত ব্যাক্ত করেন বক্তারা। পর্যায়ক্রমে আরও ব্যাপক পরিষরে এ ধরণের মতবিনিময় সভা আয়োজনের উদ্যোগ নিতে মত প্রকাশ কারা হয়।
সেই লক্ষে আগমী ২৭ নভেম্বর শুক্রবার সন্ধা ৭টায় সুনামগঞ্জ প্রেসক্লাবে সকল জুবিলীয়ানদের উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে। বক্তারা বলেন, আমরা সকল জুবিলীয়ানরা দলমত নির্বিশেষে উপস্থিত হয়ে বিদ্যালয় প্রাঙ্গনে পুরনোদিনের স্মৃতিচারন ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে একদিন মিলনমেলায় মিলিত হব।
আপনার মন্তব্য