১৫ জুলাই, ২০২১ ২২:২৪
ছাতকে সহকারী কমিশনার (ভূমি) তাপস শীলের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অফিসার্স ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসলাম উদ্দিনকে ও বরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি মামুনুর রহমানের সভাপতিত্বে এবং ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, বিদায়ী কর্মকর্তা তাপস শীল, নবাগত এসিল্যান্ড মোঃ ইসলাম উদ্দিন, সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রাজীব চক্রবর্তী, ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রতন কুমার পন্ডিত, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, ডাক্তার শাহীন রেজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, ছাতক পল্লী সঞ্চয়ক ব্যাংকের পরিচালক জুলকার নাইন, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ প্রমুখ।
এসময় ছাতক সিমেন্ট কারখানার জিএম (বাণিজ্যিক) পাবেল আল মামুন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, একাডেমিক সুপারভাইজার সুয়েব আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ইউপি চেয়ারম্যান মোজাহিদ আলী, সাংবাদিক সদরুল আমিন, মাহবুব আলম, তমাল পোদ্দার, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার স্বপ্না বেগমসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা সভায় বিদায়ী অতিথি ও নবাগতকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিদায়ী অতিথিকে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
আপনার মন্তব্য