তাহিরপুর প্রতিনিধি

২২ জুলাই, ২০২১ ১৫:০৬

নির্দেশনা উপেক্ষা: তাহিরপুরে ঘুরতে এসে জরিমানার কবলে পর্যটকরা

করোনাভাইরাস রোধে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সকল পর্যটনস্পষ্টে পর্যটকদের পরিবহনকারী নৌকা ও পর্যটক আসা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করে উপজেলা প্রশাসন।

এই নির্দেশনা উপেক্ষা করে তাহিরপুরের বিভিন্ন পর্যটনস্পটে ঘুরতে আসায় বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে ৪টি পর্যটকগ্রুপকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন।

জানা যায়, সকালে দেশের বিভিন্ন প্রান্ত হতে আসা বেশকিছু পর্যটকদের পরিবহণকৃত নৌকাসহ বিভিন্ন যানবাহন ফেরত দেওয়া হয়েছে। এছাড়া নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে ৪টি মামলায় ৪টি পর্যটকগ্রুপকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

এ সময় তিনি পর্যটক বহন না করার জন্য সকল নৌযান চালকদের ও নৌ-ঘাটের দায়িত্বশীলদের নির্দেশনা প্রদান করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানান।

এ ব্যাপারে তাহিরপুর থানা পুলিশ তৎপর রয়েছে ও নির্দেশনা অমান্য কারীদেরকে কঠোরভাবে দমন করা হবে এবং তাদের কোন ছাড় দেওয়া হবে না বলেও জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন।

আপনার মন্তব্য

আলোচিত