দিরাই প্রতিনিধি

২৪ জুলাই, ২০২১ ২২:৫০

দিরাইয়ে লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১৪ জনকে জরিমানা

দিরাইয়ে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং স্বাস্থ্য বিধি না মানায় ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪ টি মামলায় ৬ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৪জুলাই) দুপুরে পৌর শহরের সেন মার্কেট, হারানপুর সহ বিভিন্ন এলাকায়  ভ্রাম্যমাণ আদালত পৃথক পৃথক অভিযান চালিয়ে সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ ও দন্ডবিধি ১৮৬০ মোতাবেক ১৪ টি মামলায় এ জরিমানা আদায় করা হয়।

পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর।

এসময় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানকালে লকডাউনের আওতাভুক্ত নয় এমন ব্যবসায়ীদের সর্তক করে  স্বাস্থবিধি মেনে বেচা-কেনা করার পরামর্শ দেয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত