চুনারুঘাট প্রতিনিধি

২৪ জুলাই, ২০২১ ২৩:৫৬

চুনারুঘাটে লকডাউন অমান্য করায় জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাটে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

শনিবার (২৪ জুলাই) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল এই আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌর শহর ও উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়। এসময় লকডাউন অমান্য করার অপরাধে ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা সহযোগিতা করেন।

চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই ধরণের অভিযান চলমান থাকবে।’

আপনার মন্তব্য

আলোচিত