ছাতক প্রতিনিধি

০৪ আগস্ট, ২০২১ ১৮:২২

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সুনামগঞ্জের ছাতকে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছাতক বাজারে স্বাস্থ্যবিধি না মানা ও সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় ৬টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসলাম উদ্দিন। অভিযানে সেনাবাহিনী ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত