কমলগঞ্জ প্রতিনিধি

০৪ আগস্ট, ২০২১ ১৯:১২

কমলগঞ্জের দুটি হাসপাতালে এমপি কন্যার অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন সামগ্রী প্রদান

জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শমশেরনগর চা বাগান ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে রোগীদের জন্য তরল দুধ, দুটি অক্সিজেন সিলিন্ডার, আপেল ও মাস্ক প্রদান করা হয়।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের বড় মেয়ে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানার উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (৪ আগস্ট) বেলা আড়াইটায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেলা ৪টায় শমশেরনগর চা বাগানের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে এসব সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ, অনুমতি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

জানা যায়, বুধবার বেলা ১টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে করোনাভাইরাস প্রতিরোধে করনীয় শীর্ষক এক বিশেষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ এমপি ড. মো. আব্দুস শহীদ। এসময় ঢাকা থেকে সংসদ সদস্যের বড় মেয়ে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা কমলগঞ্জে এসে তার বাবার সাথে অনুষ্ঠানে যোগ দেন। পরে বেলা আড়াইটায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রোগীদের জন্য ১০০ লিটার তরল দুধ, ৩টি অক্সিজেন সিলিন্ডার, ৬০ লিটার অক্সিজেন ও ১০০টি আপেল, ১০০টি মাস্ক প্রদান করেন। একই সাথে দুইজন শারীরিক প্রতিবন্ধী রোগীকে দুটি হুইল চেয়ার প্রদান করা হয়।

বেলা ৪টায় শমশেরনগর চা বাগানের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের রোগীদের জন্য ১০০ লিটার তরল দুধ, দুই জন শারীরিক প্রতিবন্ধীকে দুটি হুইল চেয়ার, আপেল ও মাস্ক প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত