বড়লেখা প্রতিনিধি

০৬ আগস্ট, ২০২১ ২১:১৬

বড়লেখায় নজরুল একাডেমির উদ্যোগে মাস্ক বিতরণ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে ৭৫০ পিস সার্জিক্যাল মাস্ক বিতরণ করেছে সাংস্কৃতিক সংগঠন বড়লেখা নজরুল একাডেমি।

শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের দক্ষিণবাজার, মধ্যবাজার ও ডাকবাংলো এলাকায় পথচারী, যানবাহন চালকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়। এসময় যাদের মুখে মাস্ক ছিল না তাদের পরিয়ে দেওয়াসহ করোনা বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে প্রচারণা চালানো হয়।

এতে অংশ নেন নজরুল একাডেমির উপদেষ্টা ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, নজরুল একাডেমির উপদেষ্টা ও এপিপি গোপাল চন্দ্র দত্ত, নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, নজরুল একাডেমির সহ সভাপতি অধ্যক্ষ জহির উদ্দিন, পৌরসভার কাউন্সিলর রেহান পারভেজ রিপন, নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিলন দে, সদস্য শোভন দলপতি, টিটু দেবনাথ, শ্রাবণ, লিটন, বাপন, লাকি, মিকন ও দুর্বার মুক্ত স্কাউটের সদস্যবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত