কমলগঞ্জ প্রতিনিধি:

০৬ আগস্ট, ২০২১ ২১:৩১

কমলগঞ্জে ২২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩

মৌলভীবাজারের কমলগঞ্জে ২২০ লিটার চোলাই মদসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শমশেরনগর চা-বাগানের নারায়ণ টিলায় জিতেন চাষার বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শমশেরনগর চা-বাগান এলাকার কানাই দুলাল পাত্র (৪২), গনন রায় (৫০) ও গোপাল লোহার (৪০)।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তারা বহু দিন ধরে চোলাই মদের ব্যবসা করে আসছিল।

বিষয়টি নিশ্চিত করে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোশারফ হোসেন ঘটনা বলেন, ‘এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত