বড়লেখা প্রতিনিধি

০৬ আগস্ট, ২০২১ ২৩:২৯

বড়লেখায় ৭ হাজার ৮০০ জনকে টিকা দেওয়া হবে শনিবার

মৌলভীবাজারের বড়লেখায় শনিবার (৭ আগস্ট) ইউনিয়ন পর্যায়ে করোনার গণটিকাদান শুরু হবে।

এদিন দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭ হাজার ৮০০ জনকে টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ইউনিয়ন পর্যায়ে ও পৌরসভায় শুধুমাত্র শনিবার ৭ হাজার ৮০০ জনকে করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হবে। প্রত্যেক ইউনিয়নের টিকা কেন্দ্রে তিনটি বুথে ৬০০ জন করে দশ ইউনিয়নে মোট ৬ হাজার জনকে টিকা দেওয়া হবে। প্রতি বুথে দেওয়া হবে ২০০ জনকে। পৌরসভার ৯টি ওয়ার্ডে ১টি করে বুথ থাকবে। প্রত্যেক বুথে ২০০ জন করে ১ হজার ৮০০ জনকে টিকা দেওয়া হবে। এ লক্ষ্যে ইতিমধ্যে ৭৬ জন ভ্যাক্সিনেটরকে প্রস্তুত করা হয়েছে। এছাড়া শৃঙ্খলা টিক রাখতে স্বেচ্ছাসেবীর পাশাপাশি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ কাজ করবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, ‘টিকা দেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে জেলা থেকে টিকা এসেছে। গণটিকার বিষয়ে ইতিমধ্যে সকল ইউনিয়ন ও পৌরসভায় মাইকিং করা হয়েছে। স্বাস্থ্য সহকারী এবং জনপ্রতিনিধিরা মানুষকে উদ্বুদ্ধ করেছেন। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত যে টিকা দেওয়া হচ্ছে, এটি চলমান থাকবে।’

আপনার মন্তব্য

আলোচিত