০৭ আগস্ট, ২০২১ ০২:৩৪
আজ শনিবার সকালে হবিগঞ্জ জেলার ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কার্যক্রম শুরু করছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদিন জেলার ৭৮টি ইউনিয়ন ও ৬টি পৌরসভার টিকা কেন্দ্রে ৫০ হাজার ৪০০ মানুষকে টিকা দেয়ার প্রস্তুতি নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলার সিভিল সার্জন ডা. এ কে এম মুস্তাফিজুর রহমান বলেন, ‘শনিবার সকাল থেকে জেলার ৭৮টি ইউনিয়ন ও ৬টি পৌরসভায় ২৫২টি বুথে ৫০ হাজার ৪০০ জনকে টিকা দেওয়া হবে। প্রতিটি বুথে ২জন ভ্যাক্সিনেটর ও ৩জন স্বেচ্ছাসেবী কাজ করবেন।’
তিনি জানান, প্রতিটি কেন্দ্রে ৩টি করে বুথ থাকবে। প্রতিটি বুথে ২০০ মানুষ টিকা নিতে পারবেন। শুক্রবার বিকেলে হবিগঞ্জে ৬০ হাজার ৮০০ ডোজ করোনা টিকা এসে পেীঁছেছে। এরমধ্যে ১৬ হাজার এস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা এসেছে।
৯৮ জনের করোনা শনাক্ত
এদিকে শুক্রবার সিলেট থেকে আসা প্রতিবেদনে জানা যায়, ২২০টি নমুনা পরীক্ষায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৪৪ দশমিক ৫ শতাংশ। আক্রন্তদের মধ্যে সদরের ৫০ জন, বাহুবলের ২ জন, বানিয়াচংয়ের ৭ জন, চুনারুঘাট ৮ জন, নবীগঞ্জের ১৪ জন, লাখাইয়ের ১ জন, আজমিরীগঞ্জে ২জন ও মাধবপুর ১৪ জন।
জেলা এ পর্যন্ত মোট করোনা আক্রন্ত হয়েছে ৫ হাজার ৩৯৮ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৬৩৬ জন। করোনায় মারা গেছেন ৩৮জন।
আপনার মন্তব্য