তাহিরপুর প্রতিনিধি

০৭ আগস্ট, ২০২১ ১২:০৩

তাহিরপুরে ৭ টিকা কেন্দ্রের উদ্বোধন

করোনাভাইরাসের ভ্যাকসিন কর্মসূচির আওতায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নে ৭টি টিকা দান কেন্দ্রে একযুগে ভ্যাকসিন কর্মসূচি শুরু করা হয়েছে।

শনিবার (৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলার আনোয়ারপুর উচ্চ বিদ্যালয় টিকা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

এর আগে নয়টায় উপজেলা সদর ইউনিয়ন পরিষদে উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশন (ভূমি) মো. আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ আবু আহমদ শাফী, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল লতিফ তরফদার, উপজেলা কৃষি অফিসার মো. হাসান উদ দোলা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন, রফিকুল ইসলাম, নজরুল ইসলামসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাগন। এ ছাড়াও আইন শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্ব রয়েছেন পুলিশ, আনসার সদস্যগন।

এ সময় উপজেলা সদর ইউনিয়নের করোনা টিকা গ্রহীতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

কেন্দ্রগুলো হল, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, বাদাঘাট ইউনিয়নে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, বালিজুড়ী ইউনিয়ন পরিষদের আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন টিকা নিতে আগ্রহীরা টিকা নিতে পারবেন। প্রতি কেন্দ্রে ৩টি টিকা বুথ থাকবে। প্রতি বুথে ২০০জনকে টিকা দেয়া যাবে।অ

সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির।তিনি জানান,সবাইকেই করোনা টিকা দেয়া হবে। নির্দিষ্ট সংখ্যার বাইরে কাউকে টিকা দেয়া সম্ভব হবে না। তাই কেন্দ্রে অযথা ভিড় বাড়িয়ে টিকা কার্যক্রমকে বিঘ্নিত করা যাবে না।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ আবু আহমদ শাফী জানান, টিকা কেন্দ্রে আসার সময় আইডি ও তার ফটোকপি অবশ্যই আনতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে আসতে হবে। এই প্রক্রিয়ায় পর্যায়ক্রমে অতিদ্রুত সকল জনগোষ্ঠীকে টিকার আওতায় আনা হবে।

আপনার মন্তব্য

আলোচিত