০৭ আগস্ট, ২০২১ ১৫:২৫
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সিলেটে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা শিল্পকলা একাডেমি।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সিলেট সদর উপজেলায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত, আবৃত্তি ও ৭ মার্চের ভাষণ উপস্থাপন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা মোট দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে। তন্মধ্যে ‘ক’ বিভাগ : ১ম থেকে ৭ম শ্রেণি এবং ‘খ’ বিভাগ : ৮ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত।
সংগীত (একক) বিষয়ে বঙ্গবন্ধুকে নিয়ে গান/ মুক্তিযুদ্ধের গান/ দেশাত্মবোধক গান/ গণসংগীত; আবৃত্তি (একক) বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা/ মুক্তিযুদ্ধ/ দেশাত্মবোধক/ শিশুতোষ বিষয়ক কবিতা এবং ৭ই মার্চের ভাষণ উপস্থাপন (অংশবিশেষ : সর্বচ্চো ৫ মিনিট) বিষয়ে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে।
সিলেট সদর উপজেলার আগ্রহী প্রতিযোগীরা যে বিষয়ে অংশগ্রহণ করতে আগ্রহী সে বিষয়ের ভিডিও ধারণ করে আগামী ৯ আগস্ট বিকাল ৫টার মধ্যে ইমেইলে (unosylhetsadar@gmail.com) রেকর্ডকৃত ভিডিওটি প্রেরণ করতে হবে।
ইমেইলে ভিডিও প্রেরণের সময় প্রতিযোগিতার বিষয়, প্রতিযোগীর নাম, শ্রেণি, শিক্ষা প্রতিষ্ঠান ও মোবাইল নাম্বার আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। একজন প্রতিযোগী একাধিক বিষয়ে অংশগ্রহণ করতে পারবে।
সিলেট সদর উপজেলা পর্যায়ে প্রতি বিভাগ ও বিষয়ের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হবে এবং তারা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
আপনার মন্তব্য