নবীগঞ্জ প্রতিনিধি

০৭ আগস্ট, ২০২১ ২১:১৯

নবীগঞ্জে ৮ হাজার ৪০০ জনকে করোনা টিকা প্রদান

সরকারী নির্দেশ মোতাবেক সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার কেন্দ্র করোনা টিকা প্রদান করা হয়েছে।

শনিবার (৭ আগস্ট) স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করোনা টিকা প্রদান করা হয়েছে।

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভা মিলে ১৪টি কেন্দ্রে মোট ৮ হাজার ৪০০ জনকে করোনা টিকা প্রদান করার টার্গেট ছিল। স্বাস্থ্যবিধি মেনে করোনাভাইরাস প্রতিষেধক ভ্যাক্সিন টিকা নিতে মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। নবীগঞ্জ সদরের জে,কে মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌরসভার ৬ শত এবং সদর ইউনিয়ন এর ৬ শত মিলে মোট ১ হাজার ২০০ পুরুষ মহিলা টিকা গ্রহন করেন।

শনিবার সকালে জে,কে উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র টিকা কার্য্যক্রম পরিদর্শন করেন,নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, নবীগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, পৌর কাউন্সিলর আব্দুস ছোবান, যুবরাজ গোপ,ফজল আহমদ চৌধুরী, বিএনপি নেতা যোশেফ বখত চৌধূরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, প্রধান শিক্ষক প্রজেশ রায় নিতন, নারী কাউন্সিলর পুর্নিমা রানী দাশ,বাবলু দাশ প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ জানান, সরকারী বিধি মোতাবেক খুব সুন্দর পরিবেশে নবীগঞ্জে ভ্যাক্সিন প্রদানের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছি।

আপনার মন্তব্য

আলোচিত