নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২১ ২১:৪৭

দক্ষিণ সুরমা থেকে চাকুসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার

নগরীর দক্ষিণ সুরমা থানাধীন লাউয়াই বঙ্গবীর রোডস্থ দক্ষিণ খোজারখলা থেকে দুইটি টিপ চাকুসহ দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার (৬ আগস্ট) রাত ১১টায় তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এসআই স্নেহাশীষ পৈত্যর নেতৃত্বে এএসআই মোখলেছুর রহমান, এএসআই আপন মিয়া, এএসআই খোকন মনি দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি টিপ চাকু জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের নাম ও ঠিকানা- নজিবুল ইসলাম জেবলু (১৯), পিতা-রফিকুল ইসলাম সিতাব, সাং-লাউয়াই, উম্মরকবুল, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট। ইমন আহমদ রাসেল (১৯) , পিতা-সিরাজুল ইসলাম সেলিম, সাং-কালীবাড়ি, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর, বর্তমানে-দুলাল মিয়ার কলোনি, দক্ষিণ খোজারখলা, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট।

এ ঘটনায় আসামিদ্বয়ের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১২, তাং-০৭/০৮/২০২১খ্রিঃ, ধারা- আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী ২০১৯) এর ৪/৫ রুজু করা হয় বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত