০৭ আগস্ট, ২০২১ ২২:২১
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য বাদাঘাট (দ.) ইউপির ললিয়াপুর গ্রামের বাসিন্দা মিজানুর রহমান মিজানের ২য় পুত্র পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে।
শুক্রবার ( ৬ আগস্ট) সকালে বাড়ির পাশে একটি ডোবায় লাভির মহসিন আবির (৪) পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর অভিভাবকরা খোঁজাখুঁজি করে তাকে ডোবা থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ ছেলেটিকে মৃত বলে ঘোষণা করেন।
সাংবাদিক পুত্র আবিরের অকাল মৃত্যুতে প্রেসক্লাবের সদস্যরা তার আত্মার শান্তি কামনা করে পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আপনার মন্তব্য