নিজস্ব প্রতিবেদক

০৮ আগস্ট, ২০২১ ১৬:২৬

বালাগঞ্জে সড়ক দুর্ঘটনায় এলজিআরডির প্রকৌশলী নিহত

সিলেটের বালাগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মো. মোশরাফ হোসেন (৪৪) নিহত হয়েছেন।

শনিবার রাতে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে মোশারফ হোসেন নিহত হন। তিনি এলজিইডি'র বালাগঞ্জ উপজেলা কার্যালয়ে কর্মরত ছিলেন। অফিস থেকে মোটর সাইকেল যোগে বাসায় ফোর সময় এ দুর্ঘটনা ঘটে।

মোশারফের বাড়ি দিনাজপুর জেলার নীমনগর বালুবাড়িতে। তিনি এক ছেলের জনক।

এদিকে, উপ-সহকারী প্রকৌশলী মো. মোশারফ হোসেনের মৃত্যুতে এলজিইডি’র কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার মন্তব্য

আলোচিত