জগন্নাথপুর প্রতিনিধি

০৮ আগস্ট, ২০২১ ১৬:৩৪

জগন্নাথপুরে মারামারির ঘটনায় গ্রেপ্তার ৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে মারামারি মামলায় দুই ভাইসহ ৩ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কলকলিয়া ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামের শফিক মিয়া ছেলে রুজন মিয়া (৩২) ও সুজন মিয়া (২৫), একই গ্রামের তারজ মিয়ার ছেলে মুহিবুর রহমান (২৫)।

পুলিশ জানায়, মারামারি ঘটনায় গত ৩ আগস্ট দায়ের করা থানার নিয়মিত মামলায় ওই ৩ আসামীকে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত আসামীদের শনিবার সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত