ছাতক প্রতিনিধি

০৮ আগস্ট, ২০২১ ১৯:০৩

ছাতকে পানিতে পড়ে শিশু নিহত

সুনামগঞ্জের ছাতকে আরিফ আলী নামের তিন বছরের এক শিশু পানিতে পড়ে মারা গেছে। সে উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুক গ্রামের আমিনুর রহমানের ছেলে। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
 
ছাতক সিএনজি ষ্ট্যান্ডের সাবেক সেক্রেটারি ইমাদ উদ্দিন জানান, তার ভাতিজা আরিফ আলী সকালে পরিবারের সবার সাথে খেলাধূলা করছিলো। হঠাৎ সবার চোখ ফাঁকি দিয়ে ঘরের পাশের খালে পড়ে যায়। দ্রুত সেখান থেকে উদ্ধার করে ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত