০৮ আগস্ট, ২০২১ ২১:০৬
সিলেট নগরীর বাদামবাগিচা এলাকা থেকে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামাদিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৭ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নি.) পলাশ চন্দ্র দাশ সঙ্গীয় ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা সাকিনস্থ ৩নং গলির মাসুম কাজীর দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে ১টি মোবাইল ফোন পাওয়া যায়। উক্ত মোবাইল ফোনের ওয়াটস অ্যাপ ম্যাসেঞ্জারে ভারতীয় তীর শিলং খেলার হিসাব নম্বর সংবলিত একাধিক বার্তা রয়েছে। ধৃত আসামি বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থানে তীর শিলংসহ বিভিন্ন জুয়া খেলার আসর বসিয়ে এলাকার উঠতি বয়সের যুবকদের জুয়ার নেশায় আসক্ত করছে। এলাকার স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করছে।
এ ব্যাপারে এসআই পলাশ চন্দ্র দাশ থানায় হাজির হয়ে জব্দকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে বাদী হয়ে এজাহার দায়ের করেন। বাদীর এজাহারের প্রেক্ষিতে এয়ারপোর্ট থানার মামলা নং-১৪, তাং-০৮/০৮/২০২১খ্রিঃ, ধারা-১৮৬৭ সালের জুয়া আইনের রুজু হয়।
আপনার মন্তব্য