তাহিরপুর প্রতিনিধি

০৮ আগস্ট, ২০২১ ২১:১১

তাহিরপুরে শোক দিবস পালনের প্রস্তুতি সভা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা ও জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ আগস্ট) দুপুর আড়াইটায় ঘন্টাব্যাপী ভার্চুয়াল সভা ও বিকাল সাড়ে ৩টায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আলা উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা, উপজেলা প্রকৌশলী ইকবাল কবীর, জয়নাল আবেদীন ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফণীভূষণ সরকার, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত দেবনাথ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ,যুবলীগ নেতা আবুল কাশেম,ছাত্রলীগ নেতা রাজন চন্দ্র প্রমুখ।

সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত