চুনারুঘাট প্রতিনিধি

০৯ আগস্ট, ২০২১ ১৮:২১

চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

হবিগঞ্জের চুনারুঘাটে ‘কোভিড-৯, প্রতিরোধে উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়েছে।

সোমবার (৯ আগস্ট) বিকাল ৪টায় উপজেলা প্রশাসন হল রুমে আনুষ্ঠানিক ভাবে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মোজাম্মেল হোসেন, অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তাক আহমদ বাহার, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন লিটন, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার রুমন ফরাজি, সাংবাদিক এস এম সুলতান খান, ওয়াহিদুল ইসলাম জিতু, নূর উদ্দিন সুমন, খন্দকার আলাউদ্দিন, রায়হান আহমেদ, ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত