০৯ আগস্ট, ২০২১ ২১:৫৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত৷
সোমবার (৯ আগস্ট) দুপুর থেকে দিনব্যাপী শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয় ৷ সেসময় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার দায়ে আব্দুল ওয়াহিদ নামের একজনকে আটক করা হয়,তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমান আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন পাশাপাশি দুইটি ড্রেজার মেশিন জব্দ করে ধ্বংস করা হয় এবং একটি বালুবহনকারী ট্রাক্টর আটক করা হয় ৷
দন্ডপ্রাপ্ত আব্দুল ওয়াহিদ শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডে নির্বাচিত সদস্য৷
অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ নেছার উদ্দিন৷
শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন অভিযানের ব্যাপারে জানান, আজ দিনব্যাপী আমরা অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলার ভূনবীর ইউনিয়নে অভিযান পরিচালনা করি৷ এসময় বালু উত্তোলনের সময় হাতেনাতে একজনকে আটক করে মাটি ব্যবস্থাপনা আইনে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করি৷ পাশাপাশি দুটি ড্রেজার মেশিন ধ্বংস করি একটি ট্রাক্টর আটক করি এবং দুই লক্ষ এক হাজার একশত সাতাশ ঘনফুট বালুও জব্দ করা হয়৷ অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি৷
আপনার মন্তব্য