তাহিরপুর প্রতিনিধি

১০ আগস্ট, ২০২১ ১৩:০৯

তাহিরপুরে গৃহবধূ ধর্ষণ মামলায় আটক এক

সুনামগঞ্জের তাহিরপুর গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মঞ্জুরুল হককে (৪৬) গ্রেপ্তার করেছে তাহিরপুর থানা পুলিশ। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলি লামাশ্রম গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

মামলা দায়ের পর মঙ্গলবার ভোর রাতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক মঞ্জুরুল হককে নিজ বাড়ি থেকে আটক করেছে।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন জয়নাল আবেদিন জানান, ভিকটিম আমাদের হেফাজতে আছে। তাকে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে এবং অভিযুক্ত আসামীকে আদালতে সোপর্দ করা হবে।
 
এর আগে গত রোববার (৮ আগস্ট) ভোররাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলি লামাশ্রম গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। পরে সোমবার রাত ১০টায় তাহিরপুর থানায় মামলা (মামলা নং ৬) দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী)। গৃহবধূর স্বামী একজন অটোরিকশা (সিএনজি) চালক। গত দুই বছর আগে তারা বিয়ে করেন।
 
থানায় লিখিত অভিযোগ ও ভিকটিমের স্বামী জানান, বিন্নাকুলি লামাশ্রম গ্রামের বাসিন্দা ওই অটোরিকশা চালকের স্ত্রী (২১) গত রোববার ভোররাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বসতঘরের পাশের এক টয়লেটে যান। সেখান থেকে ফেরার সময় আগে থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মঞ্জুরুল হক (৪৬) ও তার অপর সহযোগীরা মুখ চেপে ধরে বসতঘরে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। এরপর পরেই ধর্ষণের ঘটনাটি ভিকটিম তার স্বামীকে মোবাইল ফোনে জানানোর পর প্রতিবেশীদের অবহিত করেন।

ভুক্তভোগীর স্বামী আরও জানান, ঘটনার রাতে আমি ও আমার বাবা বাড়ির বাইরে থাকায় ফাঁকা বাড়ি পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে মাদকাসক্ত মঞ্জুরুল তার সহযোগীদের নিয়ে ঘটনাটি ঘটিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার বলেন, গৃহবধূ ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত