মাধবপুর প্রতিনিধি

১৪ আগস্ট, ২০২১ ১৫:৪৩

মাধবপুরে রেল স্টেশনের সীমানা প্রাচীর নির্মাণের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেল স্টেশনের সীমানা প্রাচীর নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে নোয়াপাড়া রেল ষ্টেশনের অদূরে ঘন্টাব্যাপি মানববন্ধনে নারী ,পুরুষ সহ কয়েক শতাধিক মানুষ অংশ গ্রহণ করে।

মানববন্ধন শেষে বক্তব্য রাখেন সৈয়দ মো. সোহেল, আব্দুল মান্নান খোকন, মিজানুর রহমান চকদার সহ অনেকেই।

এ সময় বক্তারা বলেন , নোয়াপাড়া রেলওয়ে ষ্টেশনের সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। রাস্তা না রেখে সীমানা প্রাচীর নির্মাণ করা হলে ব্যাঙ্গাডোবা গ্রামের ৭ শতাধিক মানুষের চলাচলের কোন রাস্তা থাকবে না।

তাই এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে রাস্তা রেখে সীমানা প্রাচীর নির্মাণের দাবি জানান তারা।

আপনার মন্তব্য

আলোচিত