বিশ্বনাথ প্রতিনিধি

১৪ আগস্ট, ২০২১ ১৯:১০

বিশ্বনাথে প্রতিপক্ষের হয়রানি থেকে রেহাই চেয়ে সংবাদ সম্মেলন

সিলেটের বিশ্বনাথে প্রতিপক্ষের হয়রানিমূলক মিথ্যা অভিযোগে মামলা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছেন যুক্তরাজ্য ফেরত মো. মতছির আলী (৪৫)। আত্ময়-স্বজনসহ নিজের উপর দায়ের করা মামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে বিশ্বনাথ প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে অভিযুক্ত করেন একই গ্রামের বাসিন্দা কাজল খানকে (৬০)। মতছির আলী উপজেলার মান্দারুকা গ্রামের মৃত মছকদ আলীর ছেলে। আর তার প্রতিপক্ষ কাজল খান মৃত কাছু খানের ছেলে।

সংবাদ সম্মেলনে মতছির আলীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন একই গ্রামের মুরব্বী তোতা মিয়া। লিখিত বক্তব্যে তিনি বলেন, যুক্তরাজ্যে দীর্ঘদিন বসবাসের পর মতছির আলী প্রায় ৩বছর আগে দেশে ফেরেন। আর সে সময় তার চাচাত ভাই লন্ডন প্রবাসী হান্নান মিয়াকে প্রতিপক্ষ কাজলের স্ত্রী পারুল ও পারুলের বোন ময়রুল বেগমের নিকট থেকে ৯শতক জমি কিনেন। ওই জমিতে বাড়ি-ঘর নির্মাণ করে বসবাসও করছেন তারা। বাড়িটি দেখাশোনার দায়িত্ব রয়েছেন মতছির আলী। কিন্তু প্রতিপক্ষ কাজল খান এখন ওই বাড়িটি দখল করার পায়তারা করছেন। এমনকি মতছির আলীর কাছে চাঁদা দাবীসহ প্রাণনাশের হুমকিও দিচ্ছে। গত ৭ আগস্ট মতছির আলীর উপর হামলা চালানোর পরদিন (৮ আগস্ট) প্রতিপক্ষ কাজল খানসহ ৯জনকে আসামি করে বিশ্বনাথ থানায় মামালা করেন মতছির, (মামলা নং-৬)।

ওই মামলা দেওয়ার পর প্রতিপক্ষরা তাদের উপর ক্ষিপ্ত হয়ে মতছির আলীর বোনজামাই দুদু মিয়কে (৫০) মারধর করায় গত ১০ আগস্ট তিনি একই থানায় জিডি করেন, (জিডি নং-৪২৯)। আর জিডি’র খবরে আরও উত্তেজিত হন কাজল খান। তিনি তার স্ত্রী পারুল বেগমকে দিয়ে মতছির আলী, তার দুই ছেলে ও ভাগনাকে আসামি করে হয়রানির জন্যে গত ১১আগস্ট থানায় পাল্টা একটি মামলা করেন,(মামলা নং ৭), যা মিথ্যা।

তবে, অভিযুক্ত কাজল খান এ প্রতিবেদককে বলেন, তারা প্রতিপক্ষকে মারধর করেননি। বরং মিথ্যা মামলা দায়ের করেছেন মতছির আলী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা ময়না মিয়া, ভুক্তভোগী মতছির আলী, মান্দারুকা গ্রামের মুরব্বী আনছার আলী, দুদু মিয়া, হাজী আব্দুর রহমান, সাজ্জাদ মিয়া, শামসুল ইসলাম, জুবের আহমদ, মো. গয়াস মিয়া ও বাবুল মিয়া।

 

আপনার মন্তব্য

আলোচিত