১৪ আগস্ট, ২০২১ ২৩:২১
বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার (১৩ আগষ্ট) এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজি মইন উদ্দিন আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল মালিক শাইস্তার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের আসন্ন উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন পিপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনের আসন্ন উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে মাটি ও মানুষের রাজনীতি করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও আজীবন মাটি ও মানুষের রাজনীতি করে গেছেন। তাই তিঁনি আজ বিশ্ববাসীর কাছে একজন মডেল নেতা হিসেবে পরিচিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রুহেল, শ্রম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান খোকন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুল, সহ-সভাপতি নজরুল ইসলাম মিফতার, সিরাজুল ইসলাম চৌধুরী, মামুন আহমদ নেওয়াজ, আব্দুল কাদির খান, মীর শাখাওয়াত হোসেন তরু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মুজিবুর রহমান জকন, মহিব উদ্দিন বাদল, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর, প্রচার সম্পাদক হাজি এনাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদ এবিএম কিবরিয়া ময়নুল ভিপি, উপ দপ্তর সম্পাদক নাসির উদ্দিন খান টুকু, সদস্য তরিকুল ইসলাম ময়না, মিজানুর রহমান বাবেল, সাবেক ছাত্রনেতা আশাফাকুল ইসলাম সাব্বির, সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, যুগ্ম আহবায়ক দিদারুল আলম নিমু, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সদস্য মনসুর আহমদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ, ছাত্রনেতা রেজান আহমদ শাহ, নাঈম আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য