জৈন্তাপুর প্রতিনিধি

১৪ আগস্ট, ২০২১ ২৩:৫৭

জৈন্তাপুরের বিএনপি নেতা ফারুক আহমদ গুরুতর অসুস্থ

জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ গুরুতর অসুস্থ হয়ে সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন। গত এক সপ্তাহ ধরে এই হাসপাতালে তার চিকিৎসা চলছে। শনিবার (১৪ আগস্ট) রাত ৮টায় তার ছোট ভাই নিজাম উদ্দিন এ তথ্য জানান।

নিজাম বলেন, আমার বড় ভাই ফারুক আহমদের অক্সিজেন লেভেল কমে গেছে। বেশ কিছু দিন যাবৎ শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ভূগছেন। তার স্বাস্থ্যের আরও অবনতি হওয়ায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে পর্যবেক্ষণে রয়েছেন। দলের বিভিন্ন পর্যায়ের নেতারা সার্বক্ষণিক তার খোঁজখবর রাখছেন। ফারুক আহমদ সুস্থতার জন্য তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত