১৫ আগস্ট, ২০২১ ২২:০৩
হবিগঞ্জের চুনারুঘাটে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও ঋণ বিতরণ করা হয়েছে।
রোববার (১৫ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিৎ রায় দাশের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পালের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন - উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- পৌর মেয়র মোঃ সাইফুল আলম রুবেল, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন,চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ আলী আশরাফ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আকবর হুসাইন জিতু, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, ইউপি চেয়ারম্যান চৌধুরী শামসুন্নাহার, সৈয়দ মোতাব্বির আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, ফয়জুল ইসলাম, সজল দাশ, আব্দুস সামাদ আজাদ মাষ্টার, সাবেক ছাত্র নেতা মুক্তাদির কৃষাণ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, সহ-সভাপতি মুহিদ আহম্মদ চৌধুরী, যুগ্ন-সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, রিপোর্টাস্ ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা ছাত্রলীগের আহবায়ক সোহেল আরমান,যুগ্ন আহবায়ক ইফতেখারুল আলম রুবেল, মোঃ বিল্লাল, সায়েম তালুদার, সাংবাদিক নূর উদ্দিন সুমন, মিজানুর রহমান মিজান, শংকর শীল প্রমূখ।
এর পূর্বে সকাল ১০টায় উপজেলা চত্বরে জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। উল্লেখ, মোঃ ইকবাল হোসেন, রুবেল আহমেদ ও সিফাতারাজাহানকে যুব ঋণ বিতরণ করা হয়।
আপনার মন্তব্য