১৬ আগস্ট, ২০২১ ১৪:১০
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
রোববার উপজেলার তেলিয়াপাড়া ফাঁড়ির পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার ইটাখোলা গ্রামের নন্দলাল রায়ের ছেলে শিপন রায় (৩১), উপজেলার পরমানন্দপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে আলমগীর মিয়া (২৮) ও উপজেলার পশ্চিম রসুলপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাহফুজ মিয়া (২৪)।
এ ব্যাপারে পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা বাদি হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেছেন। পরে মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করে বলেন, মাধবপুরকে মাদক মুক্ত করতে কঠোর অভিযান অব্যাহত আছে।
আপনার মন্তব্য