১৬ আগস্ট, ২০২১ ১৭:৫৪
র্যাব-৯ এর অভিযানে সিলেট নগরীর চৌহাট্টা থেকে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ পাতার বিড়িসহ ২জনকে চোরাকারবারি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬আগস্ট) সকাল সাড়ে ছয়টার দিকে র্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টস্থ ‘দি সেন্ট্রাল ফার্মেসী লিমিটেডের সামনের সড়কে উপর অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫ লক্ষ ২৫ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি, একটি ডিআই পিকআপসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. নাসির উদ্দিন (২২) ও আলামিন (২২)। তারা দুজনই সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধেTheSpecial Power act,1974 এর২৫-ই ধারা মূলে মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ আসামিদের এসএমপি-সিলেট এর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
আপনার মন্তব্য