সিলেটটুডে ডেস্ক

১৭ আগস্ট, ২০২১ ২০:১৬

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জনতা ব্যাংকের বৃক্ষরোপণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেড, বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মোর্শেদ আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আব্দুল ওয়াদুদ।

এসময় উপস্থিত ছিলেন এরিয়া অফিস, সিলেট এর উপমহাব্যবস্থাপক সনদীপ কুমার রায়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) মো. নঈমুল হক চৌধুরী, ব্যাংকের বৈদেশিক বিনিময় কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. মাহবুবুল আলম, বিভাগীয় কার্যালয় এর এসপিও শুভাশীষ চক্রবর্তী, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার অঞ্জন দেব নাথ প্রমুখ ।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মোর্শেদ আহমদ চৌধুরী তার বক্তব্যে বলেন শোককে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধুর লালিত সোনার বাংলা গড়ে তোলতে পারলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। তাই প্রত্যেকের উচিত যার যার অবস্থান থেকে ক্ষুদ্র হলে কিছুটা অংশগ্রহণ করা উচিত। বর্তমান সরকারের ঘোষণা মোতাবেক বৃক্ষরোপণ অভিযানে জনতা ব্যাংকের অংশগ্রহণের জন্য জনতা ব্যাংকের কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ জানান।

 

আপনার মন্তব্য

আলোচিত