নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২১ ২০:৩৩

এয়ারপোর্ট থানা এলাকা থেকে চোলাই মদসহ গ্রেপ্তার ১০

সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ৫০ লিটার চোলাই মদসহ ১০ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জালাল আহমদ (৪৫), মো. ফজর আলী (৪৮), মো. মনির হোসেন (৪২), মানিক মিয়া (৫৫), মনির আলী (৫১), হেলাল মিয়া (৩৫), তছির আলী (৩২), মো. আব্দুল হামিদ শিকদার (৩৪), মহরম আলী (৩৯) ও আবেদ আলী (৩০)।

মঙ্গলবার র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে এয়ারপোর্ট থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

আপনার মন্তব্য

আলোচিত