নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২১ ২০:৪৯

বিয়ানীবাজারে ৯৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া এলাকা থেকে র‌্যাব ৯৩৩ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার মোহাম্মদ আব্দুল হান্নান বাবুর্চি (৩৯) বিয়ানীবাজার উপজেলার নোয়া দুবাগ এলাকার মৃত তোতা মিয়া বাবুচির ছেলে।

মঙ্গলবার র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, অভিযানে নেতৃত্ব দেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে বিয়ানীবাজার থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।


আপনার মন্তব্য

আলোচিত