ছাতক প্রতিনিধি

১৭ আগস্ট, ২০২১ ২১:১৭

ছাতকে গৃহবধূ অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

সুনামগঞ্জের ছাতকে এক গৃহবধূকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় পাবেল আহমদ (২৬) নামের এক ব্যক্তি গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭আগষ্ট) তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, গত ১১ আগষ্ট বিকেলে ছাতক পৌরশহরের রহমতভাগ এলাকা থেকে ওই গৃহবধূকে দুই লম্পট অপহরণ করে সিলেটে নিয়ে যায়। সেখানের একটি ঘরে তাকে আটকে রেখে তারা ধর্ষণ করে। এক পর্যায়ে ১৩ আগষ্টি সকালে ওই গৃহবধূকে অসুস্থ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় রেখে লম্পটরা সটকে পড়ে।  হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা লোকজনের সহায়তায় কর্তৃপক্ষ ওই গৃহবধূকে ওসিসি বিভাগে ভর্তি করেন।

এদিকে গৃহবধূ নিখোঁজ হওয়ার পর পরিবারের লোকজন তিন পর সন্ধান পায় সিলেট হাসপাতালে ভর্তি রয়েছে এই গৃহবধূ। গত সোমবার রাতে গৃহবধূর স্বামী বাদি হয়ে ছাতক থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এ মামলার প্রেক্ষিকে ওইদিন রাতেই থানা পুলিশের উপ-পরিদর্শক উজ্জল দেওয়ান নিজ বাড়ি থেকে লম্পট পাবেলকে গ্রেফতার করেন।

এ ব্যাপারে উপ-পরিদর্শক উজ্জল দেওয়ান জানান, গৃহবধূকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় মামলায় গ্রেপ্তারকৃত আসামী পাবেল আহমদকে মঙ্গলবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

আপনার মন্তব্য

আলোচিত