জগন্নাথপুর প্রতিনিধি

১৮ আগস্ট, ২০২১ ০১:১৫

জগন্নাথপুরে আরও ৫ জনের করোনা শনাক্ত

সুনামগঞ্জের জগন্নাথপুরে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে পাটলী ইউনিয়নে ১ জন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নে ১ জন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে ১ জন, আশারকান্দি ইউনিয়নে ১জন ও পাইলগাঁও ইউনিয়নের ১ জন।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর আক্রান্ত ওই ব্যক্তিদের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসুদন ধর বলেন, জগন্নাথপুরে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩৭ জন। এরমধ্যে সুস্থ আছেন ৪৫৩ জন। মৃত্যুবরণ করছেন ১২ জন । ৬৭ জন আছেন হোম আইসোলেশনে এবং ৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত