১৮ আগস্ট, ২০২১ ১৭:২৬
যথাযোগ্য মর্যাদায় বিয়ানীবাজারে নানকার কৃষক বিদ্রোহের ৭২তম দিবস পালিত হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) উপজেলার তিলপাড়া ইউনিয়নের সানেশ্বর-উলুউরী এলাকার সোনাই নদীর তীরে অবস্থিত নানকার শহীদ স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।
এরপর স্মৃতিসৌধে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বিয়ানীবাজার শাখা, বিয়ানীবাজার উপজেলা সাংস্কৃতিক কমান্ড ও সম্মিলিত নাট্য পরিষদ, তিলপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র ইউনিয়ন বিয়ানীবাজার শাখা, উলুউরি নানাকার সামাজিক সংগঠন, নানকার বিদ্রোহী স্মৃতি পাঠাগার, সানেশ্বর সমাজকল্যাণ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শ্রেণি পেশার মানুষ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেনশ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে শহীদ বেদিতে নানকার কৃষক বিদ্রোহী দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান।
বিয়ানীবাজার সাংস্কৃতিক কমাণ্ডের সভাপতি আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বিয়ানীবাজার শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ৮ নম্বর তিলপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের তথ্য এবং গবেষণা সম্পাদক এমাদ উদ্দিন, আওয়ামী লীগ নেতা রজিম উদ্দিন, বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিয়ানীবাজার নিউজ টুয়েন্টিফোরের সম্পাদক আহমেদ ফয়সাল, উলুউরী গ্রামবাসীর পক্ষে নন্দকিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিন্টু চন্দ্র দাস, সানেশ্বর গ্রামবাসীর পক্ষে বিবেকানন্দ দাস, কেতকি রঞ্জন দাস প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সাংস্কৃতিক কমাণ্ডের সহ সভাপতি আতিকুল ইসলাম রুকন, সম্মিলিত সাংস্কৃতিক জোট বিয়ানীবাজার সাধারণ সম্পাদক তন্ময় পাল চৌধুরী, ডা. আইয়ছ আলী, শিক্ষক সাধন দাস, সেজুতি, অনিক দাস, বিপ্লব দাস, কর্ণমনি দাস, শাওন দাস, জামিল আহমদ, প্রমেশ দাস প্রমুখ।
আলোচনায় সভায় বক্তারা বলেন, ‘নানকার কৃষক বিদ্রোহের ইতিহাসকে নতুন প্রজন্মের মাঝে আরো ছড়িয়ে দেওয়া প্রয়োজন।’ সেই সাথে বক্তারা নানকার দিবসকে জাতীয় পর্যায়ে পালন করা, কৃষক বিদ্রোহে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, স্মৃতিসৌধের চারপাশে পাকা দেওয়াল নির্মাণ করে স্মৃতিসৌধের সৌন্দর্য বৃদ্ধি করার আহ্বান জানান।
বক্তারা নানকার বিদ্রোহ স্মৃতি বিজড়িত গ্রাম উলুউরীতে প্রতিষ্ঠিত ‘নানকার বিদ্রোহ স্মৃতি পাঠাগার’ নির্মাণের জন্য তরুণদের প্রশংসা জানান। তারা পাঠাগারটির বই বাড়ানোর জন্য সবার সহযোগিতা কামনা করেন।
আপনার মন্তব্য