সিলেটটুডে ডেস্ক

১৮ আগস্ট, ২০২১ ২৩:৩৪

হাতালী মাঠের ‘নাম ডাকাতি’ ও বাঘা হাওরের ‘ভূমি চুরির’ প্রতিবাদ অব্যাহত

সিলেটের হাতালী মাঠের নাম ডাকাতি ও বাঘা হাওরের সরকারী ভূমি আত্মসাতের অভিযোগ এনে এর প্রতিবাদের ফুঁসে উঠেছেন এলাকাবাসী। সভা সমাবেশসহ নানা প্রতিবাদী কর্মসূচি পালন করছেন বাঘা ইউনিয়নবাসি।

এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে দক্ষিণ বাঘায় একটি কমিউনিটি সেন্টারে বাঁচাও হাতালী মাঠ ও বাঘা হাওর সংরক্ষণ আন্দোলন কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে বৃহত্তর বাঘা ইউনিয়নের সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ৫৬ সালের ভূমি রের্কড অনুযায়ী  সিলেট জেলা শাসকের নিয়ন্ত্রণাধীন ৭.৬৪ একর ভূমির হাতালী খেলার মাঠ কী করে ‘গোলাম মোস্তফা চৌধুরী খেলার মাঠে রূপান্তর হলো। সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের অগোচরে কীভাবে বাঘা হাওরের শতশত একর ভূমি ডিসি ১ খতিয়ান থেকে কর্তন করে কথিত শিল্পপতি গোলাম রব্বানী চৌধুরী গংরা নিয়ে গেল।

সরকারের নিয়ন্ত্রণাধীন খতিয়ান থেকে হাওরের এসব ভূমি চুরি যাওয়ার ঘটনার বিভাগীয় তদন্ত দাবি করেছেন। বক্তারা  ঐহিত্যবাহি হাতালী মাঠের নাম কোন ব্যক্তির নামে হতে পারে না উল্লেখ্য করে সরকারি এই খেলার মাঠের নাম ডাকাতির তীব্র নিন্দা জানান।

হাতালী মাঠ ও বাঘা হাওরের কয়েকশ কিয়ার ভূমি পূর্বাবস্থা ডিসি খতিয়ানে ফিরিয়ে আনতে সর্বাত্মক আন্দোলনের অংশ হিসেবে ২৮ আগষ্ট হাতালী মাঠে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। এতে বাঘা ইউনিয়নের সর্বস্তরের নাগরিকদের উপস্থিতি কামনা করেছেন সংশ্লিষ্টরা।

বাঁচাও হাতালী মাঠ ও বাঘা হাওর সংরক্ষণ আন্দোলন কমিটির আহবায়ক হুমায়ূন ইসলাম কামাল এর সভাপতিত্বে আন্দোলনের সমন্বয়ক আব্দুল আলিম শাহ'র পরিচালনায় সভায় বক্তব্য দেন হাজী আতাউর রহমান, ফয়জুর রহমান মাস্টার, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, আতাব মিয়া, নুরুল ইসলাম, মোক্তার আলী, ইসলাম উদ্দিন, জিল্লুর রহমান খান, শাকিল আহমদ, বাছিতুর রহমান, জাহাঙ্গির আলম তালুকদার, রুহেল আহমদ, জিয়া উদ্দিন দিলার, জুবের আহমদ, মনসুর আহমদ, রশীদ আহমদ, জাকের আহমদ, রফিক উদ্দিক উদ্দিন, আজমল আলী, আবু সাইদ অভি, ইসরাইল আলী, সাবেক ইউপি সদস্য জাহেদ আহমদ, আবুল হোসেন, রাজু আহমদ, তাওহীদুর রহমান শাহ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত