১৯ আগস্ট, ২০২১ ১৩:৪৩
হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৮ টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নে অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ জামাল মিয়া (৫০) নামে এক জনকে আটক করে পুলিশ।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জামাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দেওড়া এলাকার হিরা মিয়ার পুত্র।
একই দিন সকালে একই এলাকার একটি ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাশ সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতের ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য