১৯ আগস্ট, ২০২১ ১৬:২৭
সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ও ভাইরাসের প্রকোপ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়ীদের প্রতি ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়েছে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
প্রতিষ্ঠানটির সভাপতি আবু তাহের মো. শোয়েব স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন আহ্বান জানানো হয়।
এতে বলে হয়, ক্রেতাসাধারণকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান, সকল ব্যবসা প্রতিষ্ঠানে পর্যাপ্ত স্যানিটাইজিং ব্যবস্থা রাখা এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করে ব্যবসা পরিচালনা করতে হবে।
সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি জনাব চন্দন সাহা, সহ সভাপতি জনাব তাহমিন আহমদসহ পরিচালকবৃন্দ বলেন, মানুষের জীবন ও জীবিকার স্বার্থে সরকার লকডাউন শিথিল করেছেন। আমাদেরকে নিজের স্বার্থে, দেশ ও দশের স্বার্থে আরও সচেতনতা বৃদ্ধি করতে হবে। কারণ করোনা ভাইরাস দূর করতে স্বাস্থ্যবিধির কোন বিকল্প নেই। নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজ করা ও মাস্ক পড়া খুবই জরুরী। কারণ নিজেকে সুরক্ষিত রাখলে পরিবার, সমাজ সর্বোপরি দেশ সুরক্ষিত থাকবে। আসুন আমরা নিজেকে সুরক্ষিত রাখি ও অন্যকেও সুরক্ষিত রাখতে উৎসাহিত করি।
এ ছাড়া আজ থেকে অর্ধেক দর্শনার্থী নিয়ে পর্যটন কেন্দ্রগুলো খুলছে। পর্যটনপ্রেমী ও পর্যটনের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য অবশ্যই খুশির খবর। তবে এক্ষেত্রে মাস্ক পরিধান ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি অবশ্যই নজর দিতে হবে।
এদিকে সরকারীভাবে যেসব নির্দেশনা জারি করা হয়েছে সেগুলো যথাযথভাবে মেনে চলার জন্য সকল ব্যবসায়ীদের প্রতি দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
আপনার মন্তব্য