১৯ আগস্ট, ২০২১ ২০:৫১
সিলেট ৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, হুমকি ধমকি মানুষ ভয় পায় না। ভোট চোরদের প্রতিহত করতে এবার কেন্দ্র পাহারা দেবেন সাধারণ জনগণ। মানুষ এবার দলমত ভুলে লাঙ্গলকে বিজয়ী করতে চায়।
মানুষের এই গণজোয়ার ঠেকাতে কেন্দ্র থেকে এসে কেউ কেউ হুমকি দিচ্ছেন বলে উল্লেখ করে আতিক আরও বলেন, হুমকি দিয়ে ভোট আদায় করা যাবে না, জনগণ এবার আমাকে চায়। জনগণের ভালবাসা নিয়ে এবার লাঙ্গল বিজয়ী হবেই ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে দক্ষিণ সুরমার জালালপুর ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টির নেতকার্মীদের সাথে পৃথক মতবিনিময় সভায় আতিক এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আব্দুর রহিম, মোগলাবাজার থানা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ছানাউল হক ছানা, জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহ হাবিবুর রহমান ছুফন, সেক্রেটারি ময়নুল ইসলাম মিলন, দেওয়ান বাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হুশিয়ার আলী, সিলেট জেলা জাতীয় যুবসংহতির ভারপ্রাপ্ত সভাপতি মর্তুজা আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা যুবসংহতির আহবায়ক আখতার হোসাইন প্রমুখ।
আপনার মন্তব্য