১৯ আগস্ট, ২০২১ ২১:৩৮
র্যাব-৯ এর অভিযানে নগরীর কাস্টঘর এলাকা থেকে ৬১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজা জব্দসহ একজনকে পেশাদার মাদক ব্যবসায়ী সন্দেহে গ্রেপ্তার করেছে।
বুধবার (১৮ আগস্ট) র্যাব-৯, ব্যাটালিয়ন সদর (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র্যাব।
অভিযানে নেতৃত্ব দেন মেজর মাহফুজুর রহমান এবং এএসপি সোমেন মজুমদার।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন কাস্টঘর এলাকার গাজী বোরহান উদ্দিন মার্কেট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৬১৫ পিস ইয়াবা ও ১ পুরিয়া গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতের নাম পূর্বক সুমন দাস (২২)। তিনি চৌকিদেখি, বাদামবাগিচা এলাকার মৃত ময়না দাসের ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ও ১৯(ক)ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
আপনার মন্তব্য