জৈন্তাপুর প্রতিনিধি

২১ আগস্ট, ২০২১ ১৭:২১

চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা ফারুক আহমদ

সর্বস্তরের মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক ফারুক আহমদ।

শুক্রবার (২০ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটের সময় হরিপুর বাজার মাদ্রাসা মাঠে হাজার হাজার মানুষ উপস্থিত হন স্বজ্জন রাজনীতিবিদ ফারুক আহমদের নামাজে জানাজায়।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, জৈন্তাপর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল হাকিম চৌধুরী, হরিপুর বাজার মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা মুফতি ইউসুফ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক এ.বি.এম জাকারিয়া, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের আহবায়ক বাহারুল আলম বাহার, ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন, সিলেট জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম শাহপরাণ, সিলেট জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, তামাবিল চুনাপাথর আমদানী কারক গ্রুপের যুগ্ন সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন লিপু, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশীদ, উপজেলা আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদ, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক আহমদ, ফারুক আহমদের ছোট ভাই নিজাম উদ্দিন প্রমুখ।

জানাজায় ইমামতি করেন তার ভাগ্নে হাঃ সাইফুর রহমান। জানাজা শেষে তাকে হরিপুর বাজার মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়।

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত ফারুক আহমদ বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৮ বছর।

আপনার মন্তব্য

আলোচিত