নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২১ ২০:৪০

লাখাই থেকে ১২৬৫ পিস ইয়াবা গ্রেপ্তার ২

র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার লাখাই থানাধীন এলাকা থেকে ১ হাজার ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) র‌্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে শনিবার (২১ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

অভিযানে নেতৃত্ব দেন লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।

র‌্যাব জানায়, হবিগঞ্জ জেলার লাখাই টু বামৈগামী পাকা রাস্তার উপর থেকে ১ হাজার ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে পেশাদার মাদক ব্যবসায়ী সন্দেহে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. গোলাম কিবরিয়া মান্না (৪০) ও মো. লোকমান চৌধুরী (৩৪)। তারা উভয়ই লাখাইপূর্ব রূহিতনসী গ্রামের বাসিন্দা।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারায় মামলা রুজু করে আসামিদ্বয় ও জব্দকৃত মাদকদ্রব্য হবিগঞ্জ জেলার লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আপনার মন্তব্য

আলোচিত